ক্ষিপ্র-m17n -কে Typing-booster এর সাথে ব্যবহার করলে আরো ভালো প্রেডিকশন এবং সাজেশন পাওয়া যাবে।
- লিনাক্সে, উইন্ডোজে, ও অ্যান্ড্রয়েডে ক্ষিপ্র লেআউট ব্যবহার করা যাচ্ছে। বিস্তারিত দেখুন আমাদের ওয়েবসাইটে।
Note
This project is powered by github 🌟 stars. Go ahead and star it please!
বাংলা টাইপিংয়ের ঝামেলাগুলো - বারবার শিফট চাপা, কিংবা ফোনেটিকে বড়ো ও ছোটো হাতের মিশ্র ম্যাপিং মনে রাখা, ইচ্ছামতো/অসম্ভব বানান লিখতে না পারা, শব্দের মাঝে/শুরুতে কারচিহ্ন বসাতে না পারা, বারবার ব্যাকস্পেস চাপার দরকার হওয়া, নম্বর সারিতে আঙুল নিয়ে গিয়ে চন্দ্রবিন্দু ইত্যাদি লেখা, বিভিন্ন লেআউটে কিবোর্ডের বিভিন্ন বাটন ব্লক হয়ে থাকা, "়" (নুকতা), "॥" (ডবল দাঁড়ি) ইত্যাদি দেওয়ার উপায় না থাকা আরো কত কী!
এ সব দূর করতে ক্ষিপ্রটিম নিয়ে এসেছে ‘ক্ষিপ্র’ কনসেপ্ট যা লোয়ারকেস ইনপুটভিত্তিক একটি কম্পোজিশনাল (না ফিক্সড, না ফোনেটিক; best of both worlds) কিবোর্ড লেআউট।
কম্পোজিশনাল টাইপিং মেথড ফোনেটিকের সাথে অনেকটাই সাদৃশ্যপূর্ণ। এ সম্পর্কে জানতে ক্ষিপ্র-র কুইকস্টার্ট গাইডটি দেখুন
ইংরেজির থেকেও দ্রুতগতিতে বাংলা লেখার লক্ষ্য নিয়ে ক্ষিপ্র কিবোর্ড লেআউট এখন লিনাক্স, অ্যান্ড্রয়েড, এবং উইন্ডোজের জগতে প্রবেশ করেছে।
লিনাক্সে টাইপিং বুস্টারের মাধ্যমে ক্ষিপ্র আরও ক্ষিপ্রতর হয়, যেখানে পরবর্তী একাধিক শব্দের সাজেশন পাওয়া যায়। উইন্ডোজ, অ্যান্ড্রয়েডসহ অন্যান্য প্ল্যাটফর্মেও ক্ষিপ্র ইমপ্লিমেন্ট করা অ্যাপ দিয়ে প্রেডিকটিভ টেক্সট সুবিধা ব্যবহার করা যাবে।
ক্ষিপ্রতে কারচিহ্নকে ফোর্স করে স্বরবর্ণ বানানো, কিংবা স্বরবর্ণ কে ফোর্স করে কারচিহ্ন বানানো মাত্র একটা বাটন প্রেস করে করা সম্ভব। এরকম আরো বেশকিছু ফিচার রয়েছে যেগুলোর উল্লেখ ক্ষিপ্র কুইকস্টার্ট গাইডে করা হয়েছে।
Screencast.From.2025-03-19.22-43-44.webm
আমাদের ওয়েবসাইটে ক্ষিপ্র ব্যবহার করার উপায়, টিপস, ও ট্রিকস রয়েছে।
ভিজিট করুন https://khipro.khiproteam.com/quickstart/
ক্ষিপ্র ইনস্টল করা ছাড়াই টেস্টিং করতে এখানে ক্লিক করুন।
- ক্ষিপ্র টেলিগ্রাম গ্রুপ: https://t.me/KhiproChat
- লিনাক্স বাংলা গ্রুপ: https://t.me/linux_bangla
- বাংলা লোকালাইজেশন কমিউনিটি টেলিগ্রাম গ্রুপ: https://t.me/BanglaLocalizationCommunity
- ডিসকর্ড: https://discord.gg/GPt6s8cb48
