- ক্ষিপ্র-এর পরিচিতি: ক্ষিপ্র কিবোর্ডের মূল ধারণা, এর লক্ষ্য এবং প্রচলিত ফোনেটিক টাইপিং পদ্ধতির সাথে এর পার্থক্য সম্পর্কে জানুন।
- বিস্তারিত ডকুমেন্টেশন: বিস্তারিত ম্যাপিং টেবিল, বর্ণ ইনপুট পদ্ধতি, যুক্তাক্ষর, কার-ফলা এবং বিশেষ প্রতীকের ব্যাখ্যা।
- ইনস্টলেশন গাইড: লিনাক্স, উইন্ডোজ (কমিউনিটি সলিউশনের মাধ্যমে) এবং অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের আপডেটসহ বিভিন্ন অপারেটিং সিস্টেমে ক্ষিপ্র কিবোর্ড ইনস্টল ও কনফিগার করার ধাপে ধাপে নির্দেশনা।
- কমিউনিটি তথ্য: কীভাবে ক্ষিপ্র কমিউনিটিতে যোগ দেবেন, প্রকল্পে অবদান রাখবেন এবং সহায়তা পাবেন তা জানুন।
- ডেভেলপার রিসোর্স: যারা তাদের নিজস্ব অ্যাপ্লিকেশনে ক্ষিপ্র কনসেপ্টটি প্রয়োগ করতে আগ্রহী তাদের জন্য প্রয়োজনীয় তথ্য, যার মধ্যে ক্ষিপ্র-এর পাইথন (Python) ভার্সনের লিঙ্ক অন্তর্ভুক্ত রয়েছে।
লিনাক্স, উইন্ডোজ এবং অ্যান্ড্রয়েডের বিস্তারিত ইনস্টলেশন নির্দেশাবলীর জন্য, অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইটের ইনস্টলেশন সেকশন ভিজিট করুন।
ক্ষিপ্র একটি ওপেন-সোর্স এবং কমিউনিটি-চালিত প্রকল্প। আমরা আপনাদের সকল প্রশ্ন, নতুন ধারণা এবং অবদানকে স্বাগত জানাই। আলোচনা করতে, সহায়তা পেতে এবং আমাদের এই উদ্যোগকে এগিয়ে নিতে আমাদের কমিউনিটিতে যোগ দিন! কমিউনিটি লিংক: https://khipro.khiproteam.com/#community
এই প্রকল্পটি ওপেন-সোর্স। এর স্বত্ব সংরক্ষিত নয় (All rights are not reserved); এটি একটি মুক্ত সফটওয়্যার (Free Software)। ক্ষিপ্র-র সোর্স কোড দেখুন